ফুটবল কোন দলীয় প্রতীক না, ফুটবল গরিব, অসহায়, দরিদ্র ,সাধারণ মেহনতি মানুষের প্রতীক। তাই ফুটবল খেলার জন্য দলবেঁধে সাধারণ মানুষ মাঠে নেমেছে। ফুটবলের জনপ্রিয়তা দেখে বিরোধী শিবিরে ভয়, আতঙ্ক তৈরি হয়েছে। ডাঃ শহিদুল আলম দীর্ঘ ৩০ বছর মানুষের বিনা টাকায় চিকিৎসা সেবা সহ নানান সহয়তা দিয়ে সাধারণ মানুষের মন জয় করেছে। বিএনপি করার কারণে তিনি চাকরি , আরাম আয়েশ ছেড়ে দলের জন্য জেল ,জুলুম সহ্য করেছে। কিন্তু বিএনপি তাকে মূল্যায়ন না করে জনসমর্থনহীন ব্যক্তিকে নমিনেশন দিয়ে মাঠে নামিয়েছে। তাই আজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাঃ শহিদুল আলম কে জনগণ নমিনেশন দিয়ে মাঠে নামিয়েছে। আগামী নির্বাচনে গরীব, অসহায়, মেহনতী মানুষ ও এলাকার জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের নেতাকর্মী, সমর্থকরা তার জন্য ফুটবল নিয়ে মাঠে খেলতে নেমেছে। আগামী ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচনে ফুটবলের বিজয় কেউ ঠেকাতে পারবেনা।
যখন দলের নেতাকর্মীরা বিভিন্ন মামলা, হামলায়, জেলে ছিল তখন নিজের অর্থ দিয়ে সামর্থ দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। তাই তাকে মূল্যায়ন না করে জনসমর্থনহীন ব্যক্তিকে নমিনেশন দিয়েছে ।আগে যারা দল করত তারা জেলে যেত, এখন যারা দল করে তাদের বহিষ্কার করা হয়। নিশ্চিত পরাজয় জেনে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের সুপারিশে ও নির্দেশে সাতক্ষীরার এ পর্যন্ত প্রায় দুই শতাধিক বিএনপি নেতা, কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের সংখ্যা যত বাড়বে ফুটবলের বাক্সে ভোট তত বাড়বে। আগামীতে ফুটবলের বিজয় নিয়ে কাজি আলাউদ্দিনকে বিএনপি থেকে চিরতরে বহিষ্কারের ব্যবস্থা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। অনুষ্ঠানের প্রধান বক্তা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন বলেন মেহনতী, জনগণ, গরীব অসহায় বেধেছে জোট আগামী নির্বাচনে ফুটবলে দেবে ভোট। আলাউদ্দিন নির্বাচনী বিভিন্ন জনসভায় নিজেকে রূপকার দাবী করে মিথ্যাচার করে চলেছেন। তিনি আরো বলেন বিগত সময়ে সংসদ সদস্য থাকাকালীন কালীগঞ্জের কাক শিয়ালী ব্রিজ তৎকালীন বিএনপির যোগাযোগ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদকে দিয়ে উদ্বোধন করিয়েছিলেন। অতচ কাজী আলাউদ্দিন বলে সে নাকি কাকশিয়ালীসেতু নির্মাণ করেছে।
সে নাকি ঘরে ঘরে ফ্যামিলি কার্ডের লাইন বসাবেন। এইভাবে মিথ্যাচার করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আপনারা তার থেকে সতর্ক থাকবেন কোন বিভ্রান্তিতে কান দিবেন না। ১২ তারিখে সকাল সকাল কেন্দ্রে যেয়ে ফুটবল মার্কায় ভোট দিয়ে এর জবাব দিবেন। বিজয় ইনশাল্লাহ মেহনতী অসহায় গরিব দুঃখী মানুষের হবে। অনুষ্ঠানের বিশেষ বক্তা নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা আজিজুর রহমান বলেন বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় কোন সন্ত্রাস, চাঁদাবাজি করলে খবর দিবেন। আমরা এসে শক্ত হাতে প্রতিহত করব। সাধারণ মানুষের জানমাল রক্ষায় কোন সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ কে এলাকায় বাস করতে দেব না। ঐক্যবদ্ধভাবে আমরা তাদের এলাকা থেকে বিতাড়িত করব। অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন আমরা একজন ভালো মানুষকে বেছে নিয়ে তার নির্বাচনের জন্য ফুটবল নিয়ে ঐক্যবদ্ধভাবে সমর্থনও মাঠে নেমেছি। আপনারা এই ভালো মানুষটাকে ভোট দেওয়ার আহবান জানান।
চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বলেন দল মূল্যায়ন না করলেও আমরা জনগণ ডাঃ শহিদুল আলমকে ঠিকই মূল্যায়ন করে তাকে নিয়ে মাঠে নেমেছে। ডাঃ শহিদুল আলম এখন জনগণের মনোনীত প্রার্থী তাই তাকে বিজয়ী করার সব দায়িত্ব আমাদের। অনুষ্ঠানে বক্তারা আরো বলেন একটি ইসলামী দল জান্নাতের টিকিট বিক্রি করছে অথচ তারা নারীকে সম্মান দিতে জানে না। তারা খেটে খাওয়া শ্রমজীবী নারীদের সম্মান না দিয়ে খারাপ ভাষা ব্যবহার করেছে। তারাই এখন নারীর ক্ষমতায়ন ও ভোট ভিক্ষা করছে। আপনারা তাদের থেকে সাবধান থাকবেন। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায়নি তারা কখনো দেশের জন্য ভালো কাজ করতে পারে না।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরা- ৩ (কালিগঞ্জ আশাশুনি) আসনে কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন বাসির আয়োজনে রতনপুর ইউনিয়নের কদমতলা ফুটবল মাঠে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলমের নির্বাচনী জনসভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত নির্বাচনী জনসভায় রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে এবং কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সভাপতি আব্দুস সেলিমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও চেয়ারম্যান লতিফুর রহমান খান বাবলু ,মথুরেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, মৌতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান হাবিবুল্লাহ, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য ফয়সাল কবির, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম আকুল, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সাবেক বিএনপি নেতা আব্দুস সাত্তার, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক বিএনপি নেতা আব্দুল হামিদ, মথুরেশপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব ও সাবেক বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুল কাদের প্রমুখ।
এর আগে বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে মুক্তিযোদ্ধাদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম এক নির্বাচনী মতবিনিময় সভায় মিলিত হন।