শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালীগঞ্জে বিএনপির আরও ১৬ নেতাকর্মী বহিষ্কার

হাফিজুর রহমান কালিগঞ্জ / ৩৬৪ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপির) কেন্দ্রীয় নির্দেশনা অমান্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপি’র আরো ১৬ জন নেতাকর্মীক দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সংসদীয় আসন সাতক্ষীরা- ৩ এর ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিনের সুপারিশ ও সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশের সিদ্ধান্ত ক্রমে এই নির্দেশ কার্যকর করা হলো। এই নিয়ে দল থেকে ৩৩ জন সদস্যকে বহিষ্কার করা হলো।

 

এর আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৭ জনকে বহিষ্কার করা হয়। বুধবারের বহিষ্কৃতরা হলো তারালি ইউনিয়ন বিএনপি’র সদস্য বাবুল খান, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ড সদস্য কাজী হুমায়ুন কবির ডাবলু, ভাড়াসিমলা ইউনিয়ন বিএনপি’র সদস্য আবদুল গফুর , দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির ২ নং ওয়ার্ড সদস্য শেখ দিদারুল ইসলাম, ভাড়াসিমলা ইউনিয়ন বিএনপির সদস্য আজিজ আহমেদ পটু, ভাড়াসিমলা ইউনিয়ন বিএনপি’র ৩ নং ওয়ার্ড সভাপতি গাজী জাহাঙ্গীর হোসেন, তারালি ইউনিয়ন বিএনপি’র সদস্য জিন্নাত খান , তারালি ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু , কুশুলিয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি শেখ সিরাজুল ইসলাম, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য আসাদুজ্জামান বাবু, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুস সাত্তার গাইন , ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক লিটন গাজী, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ভাড়া সিমলা ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান খোকা।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com