শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে ভোট সামনে রেখে নিরাপত্তা টহল জোরদার

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ / ১৫৯ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিশেষ নির্বাচনী টহল জোরদার করেছে উপজেলা প্রশাসন।শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকা মৌতলা বাজার ও এর পার্শ্ববর্তী এলাকায় এ টহল কার্যক্রম পরিচালিত হয়। টহলে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান। এ সময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ জুয়েল হোসেন এবং বিজিবির সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন।

নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে টহল চলাকালে বাজার এলাকা ও জনসমাগম স্থল গুলো পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি ভোটারদের মধ্যে আস্থা তৈরি এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়।প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন পর্যন্ত এ ধরনের যৌথ টহল অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে যাতে ভোটাররা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com