শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে বিএনপির জনসভায় ভোট চাইলেন কাজী আলাউদ্দীন

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ / ১৮২ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (আশাশুনি ও কালিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা ফুটবল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম ও শেখ নুরুজ্জামান, জেলা ওলামা দলের সভাপতি মুফতি আনিসুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।জনসভায় বিএনপি, যুবদল, কৃষক দল, জাসাস ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com