শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

র‍্যাবের অভিযানে কালীগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ

হাফিজুর রহমান কালিগঞ্জ / ১৮৭ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

র‍্যাবের মাদকবিরোধী ঝটিকা অভিযানে সবুজ গাজী নামে ১ মাদক কারবারিকে ৩২৪ বোতল ফেনসিডিল সাদৃশ্য কোভিন ফসফেট মিশ্রিত নিষিদ্ধ এসফাক কাশির সিরাপ সহ আটক করেছে।

আটককৃত সবুজ গাজী (২৫) সাতক্ষীরার দেবহাটা থানার হাদিপুর গ্রামের রবিউল ইসলাম গাজীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার র‍্যাব-৬ এর একটি অভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়ার নেতৃত্বে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বাগবাটি এলাকায় গত বৃহস্পতিবার( ২২ জানুয়ারি) ৫ টার দিকে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ৩২৪ বোতল ফেনসিডিল সহ আটক করে।

এ ব্যাপারে কালিগঞ্জ থানায় ২০১৮ সালের ৩৬১ সারনিক ১৪( গ) ও ৪১ ধারায় কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেএকটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ১৫

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com