বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Headline :
মাদক-অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন: শাহ আলম নারী কেলেংকারীতেও জড়িত  আটুলিয়ায় জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা গাবুরায় বেড়িবাঁধ নির্মাণে দৃশ্যমান অগ্রগতি আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীর এক সপ্তাহ ব্যবসা বন্ধ দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি রায়হান – সম্পাদক অর্ঘ্য সাতক্ষীরায় লিচুর নামে ক্রেতা ঠকানোর অভিযোগ ডুমুরিয়ায় গরুর মাংস, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম চড়া, বাজার তদারকিতে ইউএনও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ উপলক্ষে সংবর্ধনা ও মিছিল

হাফিজুর রহমান কালিগঞ্জ / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরা–৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারকে নির্বাচন কমিশন কর্তৃক দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেওয়ায় কালিগঞ্জে সংবর্ধনা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় কালিগঞ্জের সোহরাওয়ার্দী উদ্যান মাঠ প্রাঙ্গনে কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকর সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা–৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, সাবেক এমপি মাওলানা রিয়াছাতের পুত্র নুরুল আফসার, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল ইসলাম ও শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা লিয়াকত আলী ও নাসির উদ্দিন, অর্থ সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারী, কর্মপরিষদ সদস্য মাওলানা নূরুজ্জামান হাবিবী, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আব্দুল মোমিন, আফতাব উদ্দিন, আবু ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। সংবর্ধনা সভা শেষে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি কালিগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com