শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের ধাক্কায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিহত

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া গ্রামে অবৈধ ডাম্পারের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে মাহির হোসেন (১১) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাহির হোসেন বেজুয়া গ্রামের রবিউল গাজীর ছেলে এবং বেজুয়া ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে বেজুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি বহনকারী একটি ডাম্পারের সঙ্গে মাহির হোসেনের আব্বার মোটরসাইকেলের সংঘর্ষ হলে সে গুরুতর আহত হয়।স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তাকে নিকটস্থ এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি ভরাটের কাজে ব্যবহৃত ডাম্পারটি অবৈধভাবে চলাচল করছিল। ডাম্পারটি বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাবুর আলী গাজীর ছেলে সিরাজুল ইসলাম কন্ট্রাকে নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।দুর্ঘটনার পর ঘাতক ডাম্পারটি সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শেখ জাহিদ আলমের হেফাজতে আটক রাখা হয়েছে। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত মাহির হোসেনের মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছিল।

পাশাপাশি পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতিও চলছিল বলে জানা গেছে।এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com