শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

নির্বাচনী প্রস্তুতিতে কালিগঞ্জ উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ জরুরি সভা

হাফিজুর রহমান কালিগঞ্জ / ২৭৮ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২০ জানুয়ারির সভাকে কেন্দ্র করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপি’র এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি’র আয়োজনে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা বিএনপি সদস্য শেখ নুরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক  রেদওয়ান ফেরদৌস রনির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু ও সাধারণ সম্পাদক জি,এম আফজাল হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস ও সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মোড়ল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমান, তরালী ইউনিয়ন বিএনপির সভাপতি আরশাদ আলী, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার আলী, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ এবং মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com