শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমের মনোনয়ন বহাল

হাফিজুর রহমান কালিগঞ্জ / ২৩৬ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

নির্বাচন কমিশনে( ই সি )আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন গরিবের ডাক্তার খ্যাত সাতক্ষীরার গণমানুষের নেতা ও সাতক্ষীরা-৩ ( কালিগঞ্জ- আশাশুনি) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডাঃ শহিদুল আলম। রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নং আপিলের শুনানি অনুষ্ঠিত হয় ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশনের অফিসের অডিটোরিয়ামে। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আপিল শুনানি চলে।

উল্লেখ্য মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে মৃত ব্যক্তির স্বাক্ষর থাকায় সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা বেগম তার মনোনয়নপত্র বাতিল করে। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলে তার প্রার্থিতা বহাল রাখে।

ডাঃ শহিদুল আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফিরে পাওয়ায় এলাকায় তার নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com