বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Headline :
মাদক-অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন: শাহ আলম নারী কেলেংকারীতেও জড়িত  আটুলিয়ায় জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা গাবুরায় বেড়িবাঁধ নির্মাণে দৃশ্যমান অগ্রগতি আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীর এক সপ্তাহ ব্যবসা বন্ধ দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি রায়হান – সম্পাদক অর্ঘ্য সাতক্ষীরায় লিচুর নামে ক্রেতা ঠকানোর অভিযোগ ডুমুরিয়ায় গরুর মাংস, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম চড়া, বাজার তদারকিতে ইউএনও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কোটি টাকার ডিলে জগলুল হায়দারের ভারত পলায়ন: নেপথ্যে শাহ আলম সিন্ডিকেট

Reporter Name / ১৯২ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরা-০৪ (শ্যামনগর–কালিগঞ্জ আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য জগলুল হায়দারের ভারত পলায়নের ঘটনার রহস্য আরও ঘনীভূত হচ্ছে। শুধু রাতের আঁধারে সীমান্ত পেরোনো নয়—এর পেছনে দীর্ঘদিন ধরে প্রস্তুতি, অর্থনৈতিক সমঝোতা, এবং একটি শক্তিশালী “সহযোগী চক্র” কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। সেই চক্রের কেন্দ্রে রয়েছেন কথিত বিএনপি নেতা শাহ আলম—এমনটাই দাবি স্থানীয় জনসাধারণের।

আগে থেকেই পরিকল্পিত ছিল পলায়ন—অভিযোগ স্থানীয়দের
তদন্তে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই সাবেক এমপি জগলুল হায়দার পরিবারসহ সীমান্ত উপজেলায় অবস্থান শক্ত করেন। অভিযোগ রয়েছে, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আত্মীয়তার সুযোগে শাহ আলমের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়ান। স্থানীয়দের অভিযোগ—এই সময় শাহ আলম বিভিন্ন দালাল-সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ করে নৌযান, নিরাপদ রুট এবং সীমান্ত-সংযোগ নিশ্চিত করেন। এরপর কোটি টাকার গোপন চুক্তিতে ৫ আগস্ট রাতে কালিন্দী নদীপথে তাকে ভারতে পার করে দেওয়া হয়।

অর্থ লেনদেনের অভিযোগ আরও জোরালো প্রথম পর্বের পর অনুসন্ধানে উঠে এসেছে নতুন তথ্য—স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক সূত্র দাবি করেছে, শুধু “এক কোটি টাকা”ই নয়, তারও বেশি অর্থের লেনদেন হয়েছে। এই লেনদেনের টাকায় প্রভাবশালী ব্যক্তিদেরও “ম্যানেজ” করার চেষ্টার অভিযোগ তুলেছেন তারা। তবে এর প্রমাণ চূড়ান্তভাবে নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থার কারিগরি তদন্ত প্রয়োজন বলে মত দিয়েছেন সচেতন মহল।

জগলুল হায়দারের ‘অবৈধ সম্পদ সাম্রাজ্য’—নতুন করে আলোচনায়
জানা যায়, সংসদ সদস্য থাকাকালে ঘুষ বাণিজ্য, চাকরি বাণিজ্য, প্রকল্প বরাদ্দে কমিশন, জমি দখল ও বাগদা চিংড়ি ঘেরের “পুশ সিন্ডিকেট”-এর মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেন তিনি। স্থানীয়রা দাবি করছেন—এই অবৈধ সম্পদের সিংহভাগ বিদেশে পাচার করা হয়েছে। শুধুমাত্র নিজে নয়, পরিবার, আত্মীয় এবং ঘনিষ্ঠ সহযোগীদের নামেও সম্পদ তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শাহ আলমের ভূমিকা আরও প্রশ্নবিদ্ধ এদিকে জগলুল হায়দারের নাম ব্যবহার করে এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলবাজি ও আতঙ্ক বিস্তারের অভিযোগ রয়েছে শাহ আলমের বিরুদ্ধে। এখন আবার একই ব্যক্তি নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন। স্থানীয়দের অভিযোগ—তিনি একদিকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ প্রভাবশালী সাবেক এমপির সুবিধাভোগী, অন্যদিকে নতুন রাজনৈতিক অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে আবার বিএনপির ছায়ায় আশ্রয় নিচ্ছেন। ফলে তার রাজনৈতিক অবস্থান নিয়েও ব্যাপক প্রশ্ন উঠেছে।

 

নির্বাচন সামনে রেখে “কৌশলগত সম্পর্ক” কি ছিল?—উঠছে নতুন প্রশ্ন
অনেকে মনে করছেন—জগলুল হায়দারের পলায়ন ছিল শুধু ব্যক্তিগত নিরাপত্তা নয়, বরং বড় কোনো “রাজনৈতিক সমঝোতা”রও অংশ হতে পারে। কোনো ভবিষ্যৎ রাজনৈতিক চুক্তি বা নিরাপদ আশ্রয় নিশ্চিত করতেই কি শাহ আলমকে ব্যবহার করা হলো? স্থানীয়দের মনে এমন প্রশ্ন দিন দিন জোরালো হচ্ছে।
প্রশাসনের ভূমিকা নিয়ে রহস্য ঘটনার দিন পাশের এলাকায় গুঞ্জন থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী কেন তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়নি—তাও এখন প্রশ্নের মুখে। কেউ কেউ অভিযোগ করছেন—ইচ্ছাকৃতভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

অভিযুক্তদের বক্তব্য এ বিষয়ে শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “জগলুল হায়দার আমাদের আত্মীয়, কিন্তু তাকে কোটি টাকার বিনিময়ে ভারতে পার করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
তবে স্থানীয়দের অভিযোগ, তার অস্বীকারেই পরিস্থিতি পরিষ্কার নয়; বরং আরও প্রশ্ন তৈরি হয়েছে।

কঠোর তদন্তের দাবি সুশীল সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষিত মহল এবং সাধারণ মানুষ জোরালোভাবে দাবি তুলেছেন—১️ জগলুল হায়দারের অবৈধ সম্পদের পূর্ণ তদন্ত ২️ তার ভারত পলায়নে জড়িত সব পক্ষের সনাক্তকরণ ৩️ শাহ আলমসহ সহযোগী সিন্ডিকেটের বিচার ৪️ প্রশাসনের ভূমিকা কেন দুর্বল ছিল—তারও অনুসন্ধান শাহ আলম এর বিরুদ্ধে অভিযোগের যাবতীয় তথ্য প্রমাণ আমাদের বার্তা বিভাগে সংরক্ষিত এবং অনুসন্ধান চলমান আছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com