বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Headline :
আটুলিয়ায় জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা গাবুরায় বেড়িবাঁধ নির্মাণে দৃশ্যমান অগ্রগতি আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীর এক সপ্তাহ ব্যবসা বন্ধ দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি রায়হান – সম্পাদক অর্ঘ্য সাতক্ষীরায় লিচুর নামে ক্রেতা ঠকানোর অভিযোগ ডুমুরিয়ায় গরুর মাংস, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম চড়া, বাজার তদারকিতে ইউএনও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

গাবুরায় বেড়িবাঁধ নির্মাণে দৃশ্যমান অগ্রগতি

নিজস্ব প্রতিনিধিঃ / ২৬ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রায় ১ হাজার ২০ কোটি টাকা ব্যয়ে বৃহৎ বেড়িবাঁধ নির্মাণ কাজ চলমান রয়েছে। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, জানমাল এবং কৃষিজমি রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পের বর্তমান সার্বিক অগ্রগতি প্রায় ৬২ শতাংশ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় গাবুরা ইউনিয়নে প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় জনগণকে সুরক্ষা প্রদান করা সম্ভব হবে বলে মনে করছেন স্থানীয়রা।
বর্তমানে প্রকল্পের কাজ পুরোদমে চলমান রয়েছে। তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দিকে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকট দেখা দেয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে কেন্দ্র করে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ডিজেল সরবরাহে বিঘ্ন ঘটে। এতে ভারী যন্ত্রপাতি পরিচালনায় সাময়িক সমস্যা সৃষ্টি হওয়ায় নির্মাণকাজ কিছুটা ধীরগতির হয়ে পড়ে এবং প্রকল্পের অগ্রগতিও সাময়িকভাবে ব্যাহত হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে আবারও দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি ২০২৭ সালের জুন মাস নাগাদ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, উপকূলীয় গাবুরা ইউনিয়ন অতীতে একাধিক ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। বিশেষ করে ঘূর্ণিঝড় আইলা, আম্পান ও সিডরের সময় বেড়িবাঁধ ভেঙে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। ফসলি জমি লবণাক্ত পানিতে তলিয়ে গিয়ে দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়ে কৃষি ব্যবস্থা। ফলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি দীর্ঘদিনের।

তারা আরও বলেন, প্রকল্পটি সম্পন্ন হলে শুধু প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাই নয়, বরং এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নেও নতুন গতি সঞ্চার হবে। নিরাপদ বসবাসের পাশাপাশি কৃষিকাজে বিপ্লব সাধিত হবে এবং মৎস্য ও কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন এলাকাবাসী।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম বলেন, গাবুরা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে পোল্ডার-১৫ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্পের কাজ নির্ধারিত মান বজায় রেখে দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সার্বিক অগ্রগতি প্রায় ৬২ শতাংশ সম্পন্ন হয়েছে। সাময়িক কিছু বৈশ্বিক পরিস্থিতির কারণে কাজের গতি কিছুটা ব্যাহত হলেও বর্তমানে পূর্ণোদ্যমে নির্মাণকাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়নে আমরা আশাবাদী। এই বেড়িবাঁধ সম্পন্ন হলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমে আসবে। পাশাপাশি কৃষি, মৎস্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন পোল্ডার নং-১৫ এর এই উন্নয়ন প্রকল্পকে উপকূল রক্ষায় সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল। স্থানীয়দের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে গাবুরা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে এবং উপকূলীয় জনপদে টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com