শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ফলাফল প্রকাশ

হাফিজুর রহমান কালিগঞ্জ / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সু-শিক্ষাই জাতির মেরুদণ্ড—আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাঃ ওবায়দুল্যাহিল আসলামের সভাপতিত্বে এবং সহকারী সিনিয়র শিক্ষক মহিউদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল আমিন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান, কালিগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি হোসেন আহাম্মেদ গোলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হাফিজুর রহমান, সাংবাদিক ফজলুল হক, অভিভাবক সদস্য আকলিমা খাতুন, মিজানুর রহমান, হাসিনা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবারের বার্ষিকপরীক্ষায় প্রথম শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে অঙ্কিতা, দ্বিতীয় তাকিয়া সুলতানা এবং তৃতীয় ইরফান। এ শ্রেণিতে মোট ৫৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

দ্বিতীয় শ্রেণি থেকে তৃতীয় শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মালিহা, দ্বিতীয় মোঃ আবিদ এবং তৃতীয় আলিকা। এ শ্রেণিতে মোট ৭০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। তৃতীয় শ্রেণি থেকে চতুর্থ শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে আশিকুর রহমান, দ্বিতীয় রুদ্রনীল এবং তৃতীয় বায়েজিদ। এ শ্রেণিতে মোট ৫৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে অনিশারন, দ্বিতীয় জান্নাতুল নাঈম এবং তৃতীয় মরিয়ম। এ শ্রেণিতে মোট ৯২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। পঞ্চম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মুনিয়া সাবাহ, দ্বিতীয় রিদান হোসেন এবং তৃতীয় রিজওয়ানা।

এ শ্রেণিতে মোট ৭৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সর্বমোট ৩৫৩ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com