শীতের তীব্রতা বাড়তে থাকায় অসহায় ও দুস্থ মানুষের দুর্ভোগ লাঘবে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের খুব্দীপুর ও আব্দুলখালী গ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রথম ধাপে দেড় শতাধিক (১৫০) কম্বল বিতরণ করা হয়।
ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সাংবাদিক এস. এম. গোলাম ফারুক এবং সৌদি প্রবাসী আব্দুল জলিলের অর্থায়ন ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কম্বল বিতরণ কর্মসূচিতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী নারী-পুরুষদের অগ্রাধিকার দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শেখ গোলাম মাহমুদ এবং সঞ্চালনা করেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব গাজী শওকাত হোসেন বলেন, “শীত মৌসুমে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউপি সদস্য এস. এম. গোলাম ফারুক ও তাঁর চাচাতো ভাই সৌদি প্রবাসী আব্দুল জলিলের এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুসরণযোগ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন” কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, ইউপি সদস্যা সুফিয়া বেগম, ইউপি সদস্য খায়রুল আলম রুবেল, সাবেক ইইপি সচিব সম আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এস. এম. শাহাদাত হোসেন ও ফজলুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল বারী তরফদার, খুব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্ধ্যা রানী বিশ্বাস, সহকারী শিক্ষক আইনুল হক, আব্দুল মাজেদ, মোক্তার হোসেন, সোহারাব হোসেন, আব্দুল করিম তরফদার, জয়নাল তরফদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আয়োজকরা জানান, শীত মৌসুমজুড়ে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে। মানবিক এই উদ্যোগে এলাকার শীতার্ত মানুষ স্বস্তি প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।