শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

ধানের শীষ দিন, উন্নয়নে ভরে দেব, কালীগঞ্জে নির্বাচনী সভায়- কাজী আলাউদ্দিন

হাফিজুর রহমান কালীগঞ্জ / ১৮৯ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

আগামীতে যে দল ক্ষমতায় আসবে আপনারা সেই দলের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নের ছায়া তলে থাকবেন। কোন ধর্ম ব্যবসায়ীদের খপ্পরে পড়বেন না তারা এখন ইসলামিক খোলস বদলিয়ে যাত্রা দলে পরিণত হয়েছে। যারা এদেশের স্বাধীনতা চাইনি বিরোধিতা করেছে তাদের থেকে সাবধান থাকবেন। বিএনপি’র প্রতিষ্ঠাতা ও প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে সরাসরি মহান স্বাধীনতা যুদ্ধে একজন বীর সৈনিক, সেক্টর কমান্ডার হিসাবে যুদ্ধ করেছেন তার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বহু দলীয় ও গণতন্ত্রের প্রবর্তক যার হাত ধরে স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠেছিল। তার জন্য দেশে কৃষি বিপ্লব, খাল খনন, শিল্প কারখানায় বিপ্লব ঘটেছিল অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছিল, হয়েছিল স্বয়ংসম্পন্ন।

১৯৮১ সালে তাকে হত্যা করা হয়নি, করা হয়েছিল গণতন্ত্রকে হত্যা। ১৯৮৬ সালে তৎকালীন স্বৈরশাসক এরশাদের নির্বাচনে জামায়াত বিশ্বাসঘাতকতা করে অংশ নিয়েছিল কিন্তু বিএনপি হে নির্বাচনে অংশ নেয়নি। ১৯৯১ সালে নির্বাচনে ৩ টি আসন নিয়ে যারা সংসদে গেয়েছিল সেই দলটি জামায়াত ইসলামী। ২০০১ সালের নির্বাচনে বিএনপির সঙ্গে জোট করে ১৮টি আসন জামায়াত ইসলামি পেয়েছিল। সেই নির্বাচনে আপনারা জানেন ডাঃ রুহুল হককে ৬৬ হাজার ভোটে পরাজিত করে আমি এমপি নির্বাচিত হয়েছিলাম। আমি নির্বাচিত হয়ে আজকে যে পথ দিয়ে আপনাদের এখানে এসেছি সেই রাস্তাটি আমার হাতে গড়া ,আজ যে স্কুলের সামনে আপনাদের সঙ্গে কথা বলছি সেটাও আমার হাতে গড়া। আমি এমপি থাকাকালীন তৎকালীন এই আসনে কালীগঞ্জ এবং দেবহাটায় ব্যাপক উন্নয়ন করেছি ব্রিজ ,কালভার্ট, রাস্তাঘাট ,স্কুল, কলেজ ,মাদ্রাসা মন্দির,বিদ্যুৎ সব জায়গায় আমি উন্নয়ন করেছি।

যে কারণে মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে। দীর্ঘ ১৬ বছরে এই দেশ পিছিয়ে গিয়েছে আপনারা আমাকে আবারও যদি নির্বাচিত করেন আমি আপনাদের কথা দিচ্ছি এলাকায় উন্নয়নে ভরে দেব। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকায় কোন চাঁদাবাজ ,দখলবাজ থাকবে না। আমার কাছে যেতে কোন টিকিট কাটতে হবে না আমার দরজা সবার জন্য সবসময় খোলা থাকবে। তাই আপনারা আগামী ১২ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা এবং উন্নয়ন করার সুযোগ দেবেন। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চিংড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মথুরেশ পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাতক্ষীরা-৩ ( কালিগঞ্জ আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন নির্বাচনী উঠান বৈঠকে উপরোক্ত কথাগুলি বলেন।

উক্ত নির্বাচনী উঠান বৈঠকে চিংড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি সমরেশ মন্ডলের সভাপতিত্বে ও পূজা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল এর সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্যে রাখেন সাবেক উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম,মধুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম (বাবু), বিএনপি নেতা মোফাজ্জল কাজী পলাশ,ইউপি সদস্যা প্রমিলা মন্ডল প্রমূখ।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com