শাহিন আলম নামে একাধিক মামলার আসামি আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাই, চুরি চক্রের সদস্য ও মাদক ব্যবসায়ীর নিকট থেকে ৬৫ পিস ইয়াবাসহ যৌথ বাহিনীর সদস্যরা আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত শাহিন আলম (৩৮) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের দলিল উদ্দিন মোড়লের ছেলে । গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে সাথে নিয়ে যৌথ বাহিনীর সদস্যরা রবিবার (২৩ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তালতলা বাজার এলাকা থেকে ৬৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর , কালিগঞ্জ, দেবহাটা, সহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাই, ডাকাতি ও চুরি, মাদক অস্ত্রের মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত মোটর সাইকেল ছিনতাই, চুরির অন্তরালে মাদক ব্যবসা করে আসছিল। এর আগেও নলতা থেকে মোটর সাইকেল চুরি হলে তার বাড়িতে অভিযান চালিয়ে ৩ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার সহ তার স্ত্রীকে আটক করে কালিগঞ্জ থানার পুলিশ। পরে তাকে অভিযান চালিয়ে আশাশুনি আটকের ঘটনায় কালিগঞ্জ থানার মামলায় সে দীর্ঘদিন জেল হাজতবাস করে। ঐ মামলায় জামিনে আসার একদিন পরেই দেবহাটা থানার সখিপুর ব্রাক অফিসের সামনে থেকে আবারো মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় জনগণের হাতে ধরা পড়ে গণপিটুনি দিয়ে দেবহাটা থানার মামলায় জেলে যায়। পরে জামিনে এসে কিছুদিন পরে আবারো সাতক্ষীরা সদর থানা পুলিশের হাতে দু,টি চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার হয়। এ বিষয়ে ঘটনার সত্যতা জানতে চাইলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, আটক শাহিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে সোমবার (২৪ নভেম্বর) সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।