শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে বিএনপি নেতা ফারুকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিনিধিঃ / ১১৬ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

কালিগঞ্জে প্রয়াত বিএনপি নেতা ফারুক হোসেনের ৮ম মৃত্যু বার্ষিকী আজ। ২০১৭ সালের ১৭ ই নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ফারুক হোসেন কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতা আব্দুল গণি একজন সমাজ সেবক ছিলেন।অত্র এলাকায় বহু মসজিদ,মাদ্রাসা,রাস্তাঘাট,খেলার মাঠ নির্মাণে অগ্রণী ভূৃমিকা রেখেছে। ফারুক হোসেন ১৯৯৫ সালে এস এস সি,১৯৯৭ সালে এইচএসসি, ।

খুলনা বি এল কলেজ থেকে ২০০১ সালে স্নাতক ২০০৩ সালে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছে। সে ছাত্ররাজনীতি থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি সাথে জড়িত ছিল। তিনি খুলনা বিএল কলেজ ও মহানগর শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। ২০০৪ সালে সম্মলেনের মাধ্যমে কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে কালিগঞ্জে উপজেলায় স্বেচ্ছাসেবক দলকে সাংগঠনিক শক্তিশালী করে তোলেন। পরবর্তীতে তিনি কালিগঞ্জ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন। তিনি রাজনীতির পাশাপাশি ছিলেন একজন ব্যবসায়ী। তিনি চৌমুহনী বনিক সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছে দীর্ঘদিন।

তিনি ছিলেন একজন বিনয়ী পরিচ্ছন্ন মানুষ। অল্প সময়ের জীবনে আমৃত্যু মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com