কতিপয় বিএনপি নেতার ইন্ধনে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টি করতে কনক, নরেশ এবং অলোকেশ নামে ৩ ব্যক্তির জমি জবর দখলের ঘটনায় গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পাও খালি অবস্থিত সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে গত (১ আগস্ট) শুক্রবার সকাল ৮টার দিকে সাতক্ষীরার , কালিগঞ্জ উপজেলার ,ধলবাড়িয়া ইউনিয়নের, মাদকাটি গ্রামে।
লিখিত অভিযোগ সূত্রে এবং ভুক্তভোগী মাদকাটি গ্রামের মৃত হরেন্দ্র নাথ মন্ডলের পুত্র কনক চন্দ্র মন্ডল মৃত দুর্গামন্ডলের পুত্র নরসচন্দ্র মন্ডল এবং মৃত অধিবাস মন্ডলের পূএ অলোকেশ মন্ডল এ প্রতিনিধিকে জানায় তাদের শত বছরের বাপ-দাদার ভোগ-দখলীয় রেকর্ডীয় এস ,এ ৭১ নং খতিয়ানের আর,এস ৯৫ নং খতিয়ানের ৫৭, ৬১,৬২,৬৩,৬৪, ৭৯,৮১ এবং ১১৫ দাগের ১ একর ৭৫ শতাংশ জমি ভোগ দখল করে আসছে। পূর্ব বিরোধকে কেন্দ্র করে উক্ত জমি একই গ্রামের মৃত শৈলেন্দ্র মন্ডলের পুত্র গোপাল ,গোবিন্দ ,প্রশান্ত ছাড়াও তাদের পুত্র রাহুল ,বাচ্চু , কুঞ্জ গং এলাকার কতিপয় বিএনপি নেতার ইন্ধনে ওই জমি জবর দখল এবং জীবননাশের হুমকি দিয়ে দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।
বিষয়টি নিয়ে ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে । যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।