শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জ ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

শিমুল হোসেন কালিগঞ্জ / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

সাতক্ষীরার কালিগঞ্জ ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টায় কালিগঞ্জের একটি সভাকক্ষে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় ৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়। উপদেষ্টা হিসেবে মনোনীত হন সদ্য সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ মুঞ্জুরুল ইসলাম মঞ্জু, প্রবীণ ঠিকাদার আব্দুল হামিদ, শেখ মতিয়ার রহমান,শেখ রিয়াজুল ইসলাম এবং উপজেলা বিএনপি নেতা শেখ রবিউল ইসলাম।উপদেষ্টাদের দিকনির্দেশনা ও উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১৭ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন মো: রফিকুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি মো: সাহিদুজ্জামান, সহ-সভাপতি কাজী আখিরুল ইসলাম, শেখ খায়রুল আলম,সাধারণ সম্পাদক শেখ মদিনা মানোয়ারুল ইসলাম,যুগ্ম সম্পাদক শেখ আজমল হোসেন,সহ সম্পাদক মো: সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শেখ নাজমুল হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক মো: মোদাচ্ছের রহমান,কোষাধ্যক্ষ শেখ সাদিকুর রহমান,দপ্তর সম্পাদক শেখ শাহজাহান আলী,প্রচার সম্পাদক মো: রজব আলী কার্যকরী সদস্য মো: আ: হাকিম, মো: নাহিদুল ইসলাম,শেখ মাসুদুর রহমান,শেখ কুতুবউদ্দিন।

নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জানানো হয়, সকল সদস্যের ঐক্য ও সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করা হবে। একইসঙ্গে সংগঠনের স্বার্থ রক্ষায় সকলে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com