শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জের কৃষ্ণনগর নোংরা ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু

মামুন বিল্লাহ (কালিগঞ্জ সাতক্ষীরা) / ১৪৫ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর (ঢালীপাড়া) গ্রামে ২বছর বয়সী পরিবারের একমাত্র সন্তান রোহান বাড়ির আঙিনার ডোবায় পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকাল ৭টার দিকে ঘটে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। শিশুটির বাবা মিজানুর রহমান গাজী এ সময় ঘুমিয়ে ছিলেন, আর মা ছিলেন গোয়ালঘরে কাজে ব্যস্ত। এ সুযোগে শিশু রোহান খেলতে খেলতে পড়ে যায় টিউবওয়েলের পাশে থাকা নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির ডোবাটিতে।

পারিবারিক সুত্রে জানা যায়, কাজ শেষে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মা শিশুটিকে ডোবার মধ্য ভেসে থাকতে দেখে, সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

শিশুটির করুণ মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় প্রতিবেশীরা জানান বাড়ির আঙিনায় এমন খোলা ও নোংরা ডোবা রাখা মারাত্মক অসতর্কতার পরিচায়ক। এ ঘটনায় অনেকেই নিজেদের অশ্রু সংবরণ করতে পারেননি।

স্থানীয় সচেতন মহল বলছেন, এ ধরনের ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন। প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে ঘরের আঙিনা থেকে শুরু করে চারপাশের পরিবেশ ঝুঁকিমুক্ত রাখা জরুরি।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com