শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জ বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীরের জমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদ করাই জাসাস নেতাকে হত্যার চেষ্টা

Reporter Name / ৫৮৮ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
চেয়ারম্যান জাহাঙ্গীর

 

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির সাবেক নেতা জাহাঙ্গীর আলম এর জমি দখল- চাঁদাবাজির প্রতিবাদ করাই কালিগঞ্জ উপজেলা জাসাস নেতা শাহাজান আলী মোড়লকে হত্যার চেষ্টা করা হয়েছে। সূত্র জানায়, গত ৫ আগষ্ট হাসিনা সরকার পতনের পর থেকে জাহাঙ্গীর চেয়ারম্যান ও তার পেটুয়া বাহিনীর নির্মম অত্যাচারে অতিষ্ঠ কালিগঞ্জ বাসী।

 

আওয়ামীলীগের নেতাকর্মী ও তাদের দোসরদের সেল্টার দেওয়া, বিগতদিনে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করাসহ বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চেয়ারম্যান ও তার বাহিনীর বিরুদ্ধে বিষ্ণুপুর ইউনিয়ন এর ফরিদপুর গ্রামের রফিকুল ইসলাম এর ১৮ বিঘা জমি দখল , একই ইউনিয়ন এর চাঁচাই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ৫ বিঘা জমি দখল, বাঁশতলা ব্রিজের নিচে ৩ বিঘা খাস জমির উপরে বালির আড়ত দখল, সরকারী গাছ বিক্রি করে আত্মসাৎ সহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজির বিস্তর অভিযোগ উঠেছে। তার যন্ত্রনায় অতিষ্ঠ কালীগঞ্জ উপজেলা বাসি।

 

আহত শাহাজান আলী ও এলাকাবাসী জানান, মাহমুদ মোস্তফা, নূর ইসলাম মিলন, আলতাফ হোসেন, আশরাফুল ইসলাম সহ কিছু নেতাকর্মী নিয়ে দখল চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তুলেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চেয়ারম্যান। এছাড়া ও তিনি স্বৈরাচার খুনী হাসিনার সহযোগী হিসাবে ও সুপরিচিত। গত ৭ জানুয়ারী ডামি নির্বাচনে প্রকাশ্যে সাতক্ষীরা ৪ আসনে নৌকার পক্ষে ভোট করা, ২৪ সালের উপজেলা নির্বাচনে সরাসরি আওয়ামী লীগ নেতা শেখ মেহেদী হাসান সুমনের পক্ষে অবস্থান নেওয়াসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া ও তিনি ৫ আগষ্ট দুপুরের পরে আওয়ামী লীগ নেতা মৃণাল কান্তি সহ বিভিন্ন নেতাকে শেল্টার দেন এবং সাতক্ষীরা ৪ আসনের এমপি জগলুল হায়দারকে ভারতে পারা পারের ব্যাবস্থা করে দেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে, কালিগঞ্জ উপজেলা জাসাস এর সিনিঃ যুগ্ম আহবায়ক শাহাজান আলী মোড়লের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মহিলাদের (বিক্ষুব্ধ) ঝাঁড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল-২৫) সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মহিলারা ঝাঁড়ু মিছিল করে। জানাগেছে, অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের নির্দেশে তার পোষা পেটুয়া বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়ে ও কুপিয়ে রক্তাক্ত যখম করে শাহাজান আলী মোড়ল (৪৫) ও তার ভাই এন্তাজ আলী মোড়লকে (৫১)। তারা বিষ্ণুপুর গ্রামের মৃত ওয়াজেদ আলী মোড়ল এর ছেলে। গত ১২ এপ্রিল রাত আনুঃ ৯টায় বিষ্ণুপুর জামে মসজিদ থেকে এশার নামাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলো। এসময়ে পিছন থেকে তাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত যখম করে ফিরোজ হোসেন, আশরাফুল ইসলাম, মোস্তফা, নুরইসলাম মিলন, সফির উদ্দীনসহ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের পেটুয়া বাহিনীর সদস্যরা। এঘটনায় মাথায় দুই স্থানে সেলাই নিয়ে কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন শাহাজান আলী মোড়লের স্ত্রী তাসলিমা খানম বাদী হয়ে কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেছে।

 

এব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। বিএনপির সাবেক নেতা ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন ইউনিয়ন রাজনীতির কারণে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। আমাকে নিয়ে অপ প্রচার চালানো হচ্ছে।

অপরদিকে এলাকাবাসী জাহাঙ্গীর ও তার বেপরোয়া বাহিনীকে দ্রুত আইনের আওতায় আনতে জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com