শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জ বিষ্ণুপুরে আসন্ন ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ

শিমুল হোসেন কালিগঞ্জ / ২৬৫ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় সারা দেশের ন্যায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।রবিবার (২৩ মার্চ-২০২৫) সকালে থেকে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে”৬ শত”ভিজিএফ কার্ড ধারি পরিবারের মাঝে এ চাল বিতরণ করেন ২নং বিষ্ণুপুর (ইউপি) চেয়ারম্যান জহাঙ্গীর আলম।বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা (বিআরডিবি) কর্মকর্তা ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ এর ট্যাগ অফিসার লিটন কুমার ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রতিনিধি মোঃ ওসমান গনি।

ইউপি সচিব বিশ্বজিৎ অধিকারী,ইউপি সদস্য আফসার উদ্দিন,পীযূষ কান্তি রায়,ইউপি সদস্য সেখ সিরাজুল ইসলাম,খলিল সরদার,গোলাম রব্বানী, শেখ জাহিদ আলম, জি এম আব্দুল কাদের,আব্দুল সালাম,ইউপি সদস্যা লাইলী পারভীন,রোজিনা খাতুন,পূর্ণিমা রানী প্রমুখ।এ সময় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন ” ৯টি ওয়ার্ডের ৬ “শত” জন ভিজিএফ কার্ড ধারী সুবিধা বঞ্চিত দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ আমি সহ ট্যাগ অফিসদের উপস্থিতিতে শতভাগ সুষ্ঠুভাবে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এছাড়া উপস্থিত ডিজিটাল উদ্যোক্তা সহ গ্রাম পুলিশ সাংবাদিক বৃন্দ।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com