রাজাপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ইফতার
সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলা, চাম্পাফুল ইউনিয়নের রাজাপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে শুক্রবার( ২১মার্চ ২০২৫) ২০রমজান ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে অত্র মসজিদের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে, হাফেজ যায়েদ হাসানের কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় ইফতার মাহফিল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি মাওঃ আনারুল ইসলাম, বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন, অত্র মসজিদের ইমাম ও খতিব মাওঃ আবু উসামা মোহাম্মদ শহিদুল্লাহ । সমগ্র ইফতার মাহফিল পরিচালনা করেন অত্র মসজিদের সেক্রেটারী আনিসুর রহমান।