ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন শাখার আয়োজনে ইউনিয়ন অফিস উদ্বোধন, আলোচনা ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অফিস উদ্বোধন ও গণ ইফতার মাহফিলে নলতা ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মোঃ আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিতি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি প্রভাষক ওয়েজ কুরুনী।
নলতা ইউনিয়ন সেক্রেটারী ক্বারী সাহাদাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হাই সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বা উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটির কালিগঞ্জ উপজেলা শাখার ছদর আলহাজ্জ শেখ নাসির উদ্দীন, ইসলামী আন্দোলন কালিগঞ্জ উপজেলা সহ-সভাপতি শেখ হাবিবুল্লাহ, সেক্রেটারী মাওঃ মনিরুজ্জামান প্রমূখ।