শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন ডাঃ এ.এইচ.এম মনিরুজ্জামান

মামুন বিল্লাহ( কালিগঞ্জ সাতক্ষীরা): / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
সভাপতি ডাঃ এ.এইচ.এম মনিরুজ্জামান

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ডাঃ এ.এইচ,এম মনিরুজ্জামন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর বিধান ৬৪ এর উপবিধান (১) অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে ডাঃ এ.এইচ.এম মনিরুজ্জামানকে অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত করে এ কমিটি অনুমোদন করেন।

১৬ মার্চ প্রেরিত ওই পত্রে অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুর রহমান, নলতার এসডিএফ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম (অভিভাবক প্রতিনিধি) এবং প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম (সদস্যসচিব)। অ্যাডহক কমিটি আগামী ৬মাসের জন্য অনুমোদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com