শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

জাতীয় পার্টি চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে কালিগঞ্জের জাপা নেতার ফুলের শুভেচ্ছা ও মতবিনিময়

ফজলুল হক কালিগঞ্জ / ১৫৬ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
ফুলের শুভেচ্ছা

 

 

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (৭৭তম) জন্মদিন  ২৪ ফেব্রুয়ারি উপলক্ষে তাকে ফুলেল  শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান। 

গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা উত্তরা মডেল টাউন (৭নং) সেক্টরে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জি এম কাদেরের নিজস্ব বাসভবনে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তার জন্মদিনের অবিভাদন শেষে মতবিনিময় সভায় মিলিত হন ।এ সময় আলহাজ্ব মোঃ মাহাবুবুর রহমানের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য মোঃ আব্দুল করিম।

 

মতবিনিময়কালে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জেলা, উপজেলা ,ইউনিয়ন কমিটিকে নতুনভাবে সাজানো ও দলকে সুসংগঠিত করা সহ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পারস্পরিক আলোচনা করেন। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মাহবুবর রহমান। ২৪ ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা সহ মতবিনিময়ে চেয়ারম্যান জি এম কাদের উপজেলার নেতা কর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com