শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

দেবহাটাকে মডেল ইউনিয়ন করতে ফের বকুল

মোমিনুর রহমান: / ৯ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেবহাটা সদর ৫ নম্বর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। এলাকার অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করে এই ইউনিয়নকে একটি পূর্ণাঙ্গ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পেছনের কারণ সম্পর্কে জানতে চাইলে আব্দুল মতিন বকুল জানান, নিজ এলাকার চলমান ও অসমাপ্ত রাস্তাঘাটের সংস্কার ও নির্মাণকাজ দ্রুত শেষ করতে চান তিনি। এই জনকল্যাণমূলক কাজগুলো সম্পূর্ণ করতে দ্বিতীয় মেয়াদে আবারও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
ভোটাররা কেন তাকে পুনরায় বেছে নেবেন—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিগত দিনে তিনি সবসময় সাধারণ মানুষের বিপদ-আপদে পাশে থেকেছেন এবং বিভিন্ন স্থানীয় সমস্যার সফল সমাধান করেছেন।জলাবদ্ধতা নিরসন এবং সুপেয় পানির সুব্যবস্থা নিশ্চিতকরণ।ভিজিডি, ভিজিএফ, বিধবা, বয়স্ক ও অন্যান্য সরকারি ভাতা কোনো ধরনের হয়রানি ছাড়াই সঠিকভাবে বিতরণ।

খাল খনন এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলার আয়োজন। গ্রামীণ ছোটখাটো ঝামেলার ক্ষেত্রে থানায় যাওয়ার ঝামেলা এড়াতে ইউনিয়ন পরিষদ বা স্থানীয় গ্রাম্য সালিশের মাধ্যমে দ্রুত বিচার নিষ্পত্তি।

তিনি আরও যোগ করেন, জনগণের নিঃস্বার্থ সেবা করার ফলেই ২০২২ সালের ইউপি নির্বাচনে দেবহাটার জনতা তাকে ভালোবেসে চেয়ারম্যান নির্বাচিত করেছিল। বিগত দিনের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি আবারও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান এবং আসন্ন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com