শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

দেবহাটায় দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুরইসলামের স্মরণসভা

মোমিনুর রহমান: / ৫৫ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার সংবাদপত্র জগতের প্রবীন ব্যাক্তিত্ব সাতক্ষীরার জনপ্রিয় পত্রিকা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুরইসলাম’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার ৪ সেপ্টেম্বর বিকাল ৪ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন দেবহাটা পাবলিক লাইব্রেরি হলরুমে উক্ত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল এর সঞ্চালনায় স্মরণ সভায় স্বাগতম বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ বারী, দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এমদাদুল হক, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, সাধারণ সম্পাদক হাসান সরাফী, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ জাহাঙ্গীর কবির বাবু, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, অধ্যাপক রাজু আহমেদ, অধ্যাপক আব্দুল্লাহ সিদ্দিকী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন ও সাংবাদিক উত্তম কুমার।

এসময় আরো উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপ্পী, কোষাধ্যক্ষ এসকে অভি, সহ-সভাপতি সুমন পারভেজ, উপজেলা তাঁতী দলের আহবায়ক হিরন কুমার মন্ডল ও সদস্য সচিব আবীর হোসেন লিয়ন, বিএনপি নেতা গোলাম রসুল খোকন প্রমুখ।

গত ২৭ আগষ্ট দুপুর ১ টার পর ঢাকার নিউরোসায়েন্স ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীন এই সাংবাদিক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুরইসলাম।
নব্বইয়ের দশকে খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতার হাতে খড়ি হয় এবং ২০০১ সালে তিনি দৈনিক দৃষ্টিপাত পত্রিকা প্রকাশ করে দুই দশকের ও বেশী সময় ধরে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করেন।

মরহুমের স্মরণ সভায় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মরহুম জি.এম নুরইসলাম একজন সৎ আলাপি, মিষ্টি ভাসা ও ভালো মনের সৎ চরিত্রের মানুষ ছিলেন। তিনি প্রতি হিংসাত্মক ভাবে তার পত্রিকায় কখনো কাহারো বিরুদ্ধে নিউজ প্রকাশ করেনি। অনুষ্ঠান শেষে মরহুম জন্য দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান মরহুমের রুহের মাগফেরাত কামনা করে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। স্মরণ সভায় জি.এম নুরইসলামের কর্মময় জীবন স্মারণ সাতক্ষীরার সংবাদপত্র জগতের প্রবীণ ব্যক্তিত্ব এবং জনপ্রিয় পত্রিকা দৈনিক দৃষ্টিপাত-এর সম্পাদক ও প্রকাশক জি.এম নুরইসলাম-এর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন দেবহাটা পাবলিক লাইব্রেরি হলরুমে এই কর্মসূচি পালিত হয়।

স্মরণ সভার উল্লেখযোগ্য দিকসমূহ পরিচালনা ও উপস্থাপনা: দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক দৃষ্টিপাত-এর নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা। প্রধান অতিথিবৃন্দ ও বক্তাগণ: অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ বারী, দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এমদাদুল হক, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, সাধারণ সম্পাদক হাসান সরাফী, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ জাহাঙ্গীর কবির বাবু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, অধ্যাপক রাজু আহমেদ, অধ্যাপক আব্দুল্লাহ সিদ্দিকী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান, ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন এবং সাংবাদিক উত্তম কুমার।

অন্যান্য উপস্থিতি: আরও উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপ্পী, কোষাধ্যক্ষ এসকে অভি, সহ-সভাপতি সুমন পারভেজ, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক হিরন কুমার মন্ডল, সদস্য সচিব আবীর হোসেন লিয়ন, এবং বিএনপি নেতা গোলাম রসুল খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com