ইয়াছিন আরাফাত পিন্টু আশাশুনি প্রতিনিধি:
/ ২৪
Time View
Update :
বুধবার, ১৭ জুন, ২০২৬
Share
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন পরিষদ ও রুপান্তর আয়োজনে সম্মানিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি ও ইউনিয়ন পরিষদ পরিকল্পনা কমিটির যৌথ উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে কাদাকাটি ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সচিব বিপ্লব কুমার। সঞ্চালনায় ছিলেন সৌমিক ও সার্বিক ব্যবস্থাপনায় মোছাঃ জাহানারা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদাকাটি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইখলাসুর রহমান, মহিলা সদস্য আলো রানী, গীতা রানী, তাপসী রানী, ইউপি সদস্য মো. ইয়াকুব আলী বেগ, মো. আব্দুল হান্নান সরদার, উত্তম কুমার, গোপাল চন্দ্র, জাহাঙ্গীর মোড়ল, রমজান আলী সরদার, গোলক কুমার, উজ্জ্বল মিত্রসহ স্থানীয় মসজিদের ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতকরণ, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব ইউনিয়ন গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ, নিরাপদ পানি সরবরাহ এবং উন্নত স্যানিটেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে কাদাকাটি ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব মডেল ইউনিয়নে পরিণত করা সম্ভব হবে।
সভায় উপস্থিত সকলেই ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।