শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে সুরত আলীর স্মরণে দোয়া ও মোনাজাত

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ: / ১৮ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব জি.এম. সুরত আলীর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর রতনপুর ইউনিয়নের কদমতলা পীরগাজন দিঘীরপাড় জামে মসজিদ ও মরহুমের নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে এবং বড় ছেলে সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে কালিগঞ্জসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় বক্তারা তার শিক্ষা বিস্তার, জনকল্যাণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুনাকরকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রবিউল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলহাজ্ব জি.এম. সুরত আলী কালিগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। গত ২৭ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান-সন্ততি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com