শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

একটাই পৃথিবী স্লোগানে কালিগঞ্জে জামায়াতের মানববন্ধন

হাফিজুর রহমান কালিগঞ্জ: / ২০ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

একটাই পৃথিবী, আসুন বাচি প্রকৃতির ছাদে এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জামায়াতের উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকাল ৫ টায় কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে এ কর্মসূচি পালিত হয়।জামায়াতে ইসলামী উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং যুব বিভাগের উপজেলা টিম সদস্য শেখ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি জামাল ফারুক, উপজেলা যুব বিভাগের টিম সদস্য জাহাঙ্গীর আলম ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি মাসুদ রানা, এবং সাবেক উপজেলা সেক্রেটারি আবুল বাশার প্রমুখ।

বক্তারা প্লাস্টিক বর্জন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, নদী ও জলাশয় সংরক্ষণ, বন ও বন্যপ্রাণী রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে টেকসই ও কার্যকর কর্মসূচি গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com