পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬০০টি পরিবারের মাঝে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ৮টা থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম শুরু হয়।বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় পরিচালিত ভিজিএফ কর্মসূচি দরিদ্র মানুষের জন্য ঈদ উপলক্ষে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা পিকুল হোসেন, ইউপি সদস্য পীযূষ কান্তি রায়, ইউপি সদস্য লাইলী পারভীন, বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি শেখ আব্দুর রহিম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আলতাফ হোসেন,সহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও গ্রাম পুলিশ সদস্যরা।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপকারভোগীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন হয়।