বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Headline :
মাদক-অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন: শাহ আলম নারী কেলেংকারীতেও জড়িত  আটুলিয়ায় জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা গাবুরায় বেড়িবাঁধ নির্মাণে দৃশ্যমান অগ্রগতি আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীর এক সপ্তাহ ব্যবসা বন্ধ দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি রায়হান – সম্পাদক অর্ঘ্য সাতক্ষীরায় লিচুর নামে ক্রেতা ঠকানোর অভিযোগ ডুমুরিয়ায় গরুর মাংস, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম চড়া, বাজার তদারকিতে ইউএনও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে সাজিদা হত্যা ও পিতার মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ / ৮৯ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে গৃহবধূ সাজিদা খাতুন হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবলীগ নেতা ও স্বামী মনিরুজ্জামানের ফাঁসি, বিচার না পেয়ে শোকাহত পিতা কেরামত আলীর মৃত্যুর সুষ্ঠ তদন্ত এবং এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমশির অভিযোগে কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন ও সার্কেল কর্মকর্তা রাজিবের অপসারণ দাবি জানানো হয়।
সোমবার (১১ মে) বিকেলে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মোল্লার হাট খোলায় শোকাহত এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রুত তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, নিহত সাজিদা খাতুনের পরিবারের পক্ষ থেকে এজাহারে একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হলেও পুলিশ এখনো সব আসামির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এতে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা আরও দাবি করেন, বিচারহীনতার মানসিক চাপ ও কন্যা হত্যার শোক সইতে না পেরে সাজিদার পিতা কেরামত আলীর মৃত্যু হয়েছে।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের ভূমিকার সমালোচনা করে বলেন, দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তার অসহযোগিতা ও গড়িমশির কারণে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। অবিলম্বে সুষ্ঠ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সদস্য জামাল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্টু, আলেমেদ্বীন মাওলানা আবুল হায়াত, মাওলানা নুরুজ্জামান হাবিবি, ইউনিয়ন যুবদলের সভাপতি আমিনুর রহমান, নিহত সাজিদার ভাই আব্দুল খালেক ও আব্দুল মালেক, মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ মোস্তফা তুহিন, ওয়ার্ড যুবদলের সভাপতি ফাহিম মোনায়েম, ওয়ার্ড বিএনপির সভাপতি মোফিজুল ঢালী ও ফারুক হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাধারণ মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com