বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

এক প্রতিষ্ঠান থেকে দুই কিশোর নিখোঁজ, কালীগঞ্জে জিডি

শিমুল হোসেন কালিগঞ্জ / ৩৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে পৃথকভাবে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের চাতরা গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান (৫৩) তার ছেলে আবু সেলিমের নিখোঁজ হওয়ার ঘটনায় কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর ১১৯০ এবং ট্র্যাকিং নম্বর 30VXS2, তারিখ ২৩ এপ্রিল ২০২৬। একই ঘটনায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়াল ভাঙ্গী গ্রামের বাসিন্দা মোছাঃ ফিরোজা খাতুন (৩০) তার ছেলে মোঃ মোজাহীদ হোসেন নিখোঁজ হওয়ার বিষয়ে আরেকটি জিডি দায়ের করেছেন, যার নম্বর ১১৮৯ এবং ট্র্যাকিং নম্বর GSX64D।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ এপ্রিল ২০২৬ রোববার ভোর আনুমানিক ৪টার দিকে কালীগঞ্জ থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুদনপুর এলাকায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই কিশোর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের পরপরই পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের ঘটনায় দুই পরিবারই চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তার মধ্যে দিন পার করছে। সন্তানের কোনো খোঁজ না পেয়ে অভিভাবকদের আহাজারিতে এলাকায় এক ধরনের শোকাবহ পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।নিখোঁজ এক কিশোরের অভিভাবক মতিয়ার রহমান বলেন, “আমার ছেলেকে খুঁজে পেতে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। আমরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি, কিন্তু এখনো কোনো খোঁজ পাইনি।অপরদিকে ফিরোজা খাতুন বলেন, “আমার সন্তানকে ফিরে পেতে আমি সবার সহযোগিতা কামনা করছি। কোথাও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

কালীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com