শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে জমি বিরোধে হামলা: নারীসহ আহত ৩

শিমুল হোসেন কালিগঞ্জ / ১৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ এনে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাজুয়াগড় গ্রামের বাসিন্দা মোছা. মহাসিনা বেগম স্বামী মো.আব্দুল করিম ফটিক অভিযোগ করেন,প্রতিবেশী মো.আবুল কালাম মোড়লসহ কয়েক জনের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে পানি সরবরাহকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয়।

অভিযোগে উল্লেখ করা হয়,অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে কোদাল, লোহার রড, শাবল ও বাঁশের লাঠি নিয়ে তাদের পৈতৃক বসতভিটার পেছনের অংশে প্রবেশ করে পানি সরবরাহে বাধা প্রদান এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এ সময় মহাসিনা বেগম, তার স্বামী মো. আব্দুল করিম ফটিক ও তার মা মোছা. রাবেয়া বেগম প্রতিবাদ করলে অভিযুক্তরা এলোপাতাড়ি মারপিট করে। অভিযোগ অনুযায়ী, হামলায় মো. আব্দুল করিম ফটিকের মুখে গুরুতর আঘাত লেগে একটি দাঁত ভেঙে যায়। মহাসিনা বেগমের পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও দাবি করা হয়েছে। এছাড়া তার গলায় থাকা আনুমানিক এক লাখ টাকা মূল্যের ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। হামলার একপর্যায়ে গলা চেপে শ্বাসরোধের মাধ্যমে হত্যাচেষ্টার ঘটনাও উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে পথচারীদের সহায়তায় আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে মহাসিনা বেগম ও তার স্বামী ভর্তি হন এবং তার মা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।চিকিৎসাধীন থাকায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে অভিযুক্ত আবুল কালাম মোড়লের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়, ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল হাসান বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের দাবি,দীর্ঘদিনের জমি বিরোধের দ্রুত সুরাহা না হলে যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তারা প্রশাসনের দ্রুত ও নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com