শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জের হাবড়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

হাফিজুর রহমান কালিগঞ্জ / ১৭২ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

কালীগঞ্জে নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উজিরপুর এলাকায় ক্রিকেটার মোস্তাফিজের ভাইয়ের ইটভাটা সংলগ্ন হাবড়া নদীতে লাশ ভাসতে দেখে লাশ কৌতুহলী জনতা থানায় খবর দেয়।

খবর পেয়ে সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশ রবিবার (২৫ জানুয়ারি) রাত ৭ টার দিকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে নিয়ে আসে। মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েক দিন আগের হতে পারে।এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, ঘটনা স্থল থেকে অজ্ঞত ব্যক্তির লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে।

সাতক্ষীরা জেলা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এর কর্মকর্তাদের অভিহিত করা হয়েছে তারা এসে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে লাস্টটি সনাক্ত করার কার্যক্রম চলমান রয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com