শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত মারুফ হাসান

শিমুল হোসেন কালিগঞ্জ / ২০৪ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবে নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী মোঃ মারুফ হাসান। শিক্ষাক্ষেত্রের পাশাপাশি স্কাউটিং, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ধারাবাহিক ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। গত ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) জাতীয় শিক্ষা সপ্তাহ,২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা ও মূল্যায়ন কার্যক্রম শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোঃ মারুফ হাসানকে শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবে নির্বাচিত করেন। তার নেতৃত্বগুণ, শৃঙ্খলা, স্বেচ্ছাসেবী মানসিকতা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, মোঃ মারুফ হাসান এর আগেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। বর্তমানে তিনি কালিগঞ্জ উপজেলার সর্ববৃহৎ যুব সংগঠন ‘জনকল্যাণ সংস্থা’র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।স্কাউটিংয়ে তার অর্জনের মধ্যে অন্যতম হলো বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’, যা তার নেতৃত্ব, দায়িত্ববোধ ও সেবামূলক কর্মকাণ্ডের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।

তার এই গৌরবজনক অর্জনে কালিগঞ্জ সরকারি কলেজ পরিবার, স্কাউটস সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন ও উপজেলাবাসী গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও মোঃ মারুফ হাসান তার মেধা, নেতৃত্ব ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com