বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Headline :
মাদক-অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন: শাহ আলম নারী কেলেংকারীতেও জড়িত  আটুলিয়ায় জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা গাবুরায় বেড়িবাঁধ নির্মাণে দৃশ্যমান অগ্রগতি আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীর এক সপ্তাহ ব্যবসা বন্ধ দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নতুন কমিটি, সভাপতি রায়হান – সম্পাদক অর্ঘ্য সাতক্ষীরায় লিচুর নামে ক্রেতা ঠকানোর অভিযোগ ডুমুরিয়ায় গরুর মাংস, পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম চড়া, বাজার তদারকিতে ইউএনও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ / ১৩০ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় কালিগঞ্জ দক্ষিণ পাড় ফুলতলায় ধানের শীষের নির্বাচনী অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন। যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার তথ্য ও গবেষণা সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক ব্যারিস্টার শেখ নাসির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ হাসানুর রহমান, তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গনিয়ার রহমান গনি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শেখ হাবিবুল্লাহ ও মোঃ মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, উপজেলা তরুণ দলের সভাপতি শেখ আলমগীর কবীর ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা তাঁতী দলের সহ-সভাপতি শেখ আমজাদ হোসেন, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব রবিউল ইসলাম, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তাজকিন মেহেদী তাজ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি ও কালিগঞ্জ থানা মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ ফারুক।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com