শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে উপজেলা জুড়ে জন্মাষ্টমী পালিত

হাফিজুর রহমান কালীগঞ্জ: / ২০০ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
উপজেলা জুড়ে জন্মাষ্টমী পালিত

জুলাই গণঅভ্যুত্থানে অর্জিত বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ গঠনের প্রত্যয় নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে হিন্দু সম্প্রদায় ধর্মীযও ভাব গাম্ভীর্যের ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করেছে। বাংলাদেশ পুজ উদযাপন পরিষদ কালীগঞ্জ শাখার আয়োজনে শনিবার (১৬ আগস্ট বেলা ১২ টার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন কালীমন্দির হতে বাহির হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলতলা মোড় চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে ফুলতলা সভা মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষের সঞ্চালনায় জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক মিলন কুমার সরকারের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহিদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস , থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান , জাতীয়তাবাদী দল বিএনপির কালিগঞ্জ উপজেলা শাখার সাবেক আহ্বায়ক ডাঃ শফিকুল ইসলাম বাবু ,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার পুরোহিত ঐক্য পরিষদের সভাপতি সঞ্জয় চক্রবর্তী , উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক শেখ নুরুজ্জামান ও সাবেক সদস্য সচিব এবং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম প্রমূখ।

এছাড়াও পৃথকভাবে আমিয়ান মটে জন্মাষ্টমী পালিত হয়। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত অধিকারী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বরুণচন্দ্র ঘোষ, কৃষ্ণপদ ঘোষ, রনজিত সরকার প্রমূখ।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com