শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

শিশু ও যুবদের সুরক্ষায় কালিগঞ্জে ইউনিয়ন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শিমুল হোসেন কালিগঞ্জ / ১৪২ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
ইউনিয়ন কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শিশু ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় ভাড়া শিমলা ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে ‘ব্রেকিং দ্য সাইলেন্স’এবং সহযোগিতা করে টিডিএস, স্প্রিট কল প্রকল্পের আওতায়। সভায় ইউপি’র প্যানেল চেয়ারম্যান নিজামুদ্দিনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর আহকাম সাইফুল্লাহ।তিনি বলেন, “বর্তমান সময়ে শিশু ও যুবদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।”

তিনি আরও বলেন, “ত্রৈমাসিক এ সভাগুলো ইউনিয়ন পর্যায়ে শিশু ও কিশোরদের সুরক্ষা নিশ্চিত করতে বাস্তবভিত্তিক অগ্রগতি পর্যালোচনার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।সভায় ইউনিয়ন কমিটির ১১ জন সদস্য অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে স্থানীয় ভাবে শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিয়ে, কিশোর অপরাধ প্রতিরোধসহ নানা চ্যালেঞ্জ ও তার প্রতিকার নিয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।সভাটি শিশু ও কিশোরদের নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন সংশ্লিষ্টরা।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com