শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে শিশু ও যুবদের সুরক্ষায় ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

শিমুল হোসেন, কালিগঞ্জ / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
শিশু ও যুবদের সুরক্ষায় ত্রৈমাসিক সমন্বয় সভা

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে শিশু ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এই সভার আয়োজন করে উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স। সহযোগিতায় ছিল টিডিএস, এবং সভাটি অনুষ্ঠিত হয় স্প্রিট কল প্রকল্পের আওতায়।সভায় সভাপতিত্ব করেন ইউপি প্যানেল চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজী। তিনি বলেন, “বর্তমান সময়ে শিশু ও যুবদের সুরক্ষা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়।পরিবার, প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।”সভাটি পরিচালনা করেন উপজেলার কো-অর্ডিনেটর আহকাম সাইফুল্লাহ। তিনি বলেন, “ত্রৈমাসিক এই সমন্বয় সভাগুলো ইউনিয়ন পর্যায়ে শিশু ও কিশোরদের সুরক্ষা নিশ্চিত করতে বাস্তবভিত্তিক অগ্রগতি মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।”

সভায় ইউনিয়ন কমিটির ১১ জন সদস্য অংশগ্রহণ করেন। আলোচনা হয় শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিয়ে, কিশোর অপরাধ ও অন্যান্য সামাজিক চ্যালেঞ্জ নিয়ে। এসব ইস্যু মোকাবেলায় অংশগ্রহণকারীরা একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেন।সভার শেষভাগে সদস্যরা মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com