শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

জাতীয় সমাবেশ সফল করতে কালিগঞ্জের রতনপুরে জামায়াতের উদ্যোগে জনসংযোগ কার্যক্রম

শিমুল হোসেন কালিগঞ্জ / ১৬৬ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
জামায়াতের উদ্যোগে জনসংযোগ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ১৯ জুলাই ২০২৫, শনিবার বেলা ২টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা বাজারে ব্যাপক জনসংযোগ ও প্রচারাভিযান চালানো হয়েছে।

রবিবার (১৩ জুলাই) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ কার্যক্রমে স্থানীয় দোকানপাট ও বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়। পথচারী ও দোকানদারদের সঙ্গে সরাসরি আলাপের মাধ্যমে সমাবেশের গুরুত্ব ও লক্ষ্যসমূহ সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আবুল বাসার, ওলামা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, যুব বিভাগের সভাপতি মাওলানা আকছেদুর রহমান, যুব সহ-সভাপতি হাফেজ মাওলানা আবু হাসান মিসবাহ।এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের দায়িত্বশীল বিশিষ্ট সমাজসেবক ও রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

জাতীয় এই সমাবেশের মূল লক্ষ্যসমূহের মধ্যে রয়েছে: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা জুলাই মাসসহ অতীতের সকল গণহত্যার বিচার দাবি,প্রয়োজনীয় মৌলিক রাজনৈতিক সংস্কার,“জুলাই সনদ” ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন,পিআর (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, এক কোটির বেশি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতকরণ,আয়োজকরা জানান, এই মহাসমাবেশের মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জোরালোভাবে তুলে ধরা হবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com