শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জ বিষ্ণুপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরীব অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শিমুল হোসেন কালিগঞ্জ / ২৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
বিষ্ণুপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরীব অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাতক্ষীরা ৩ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আলহাজ্ব ডাক্তার মোঃ শহিদুল আলমের সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গরীব অসহায় ব্যক্তিদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপি’র অন্যতম নেতা আলিম আল রাজী তাপসের সভাপতিত্বে উক্ত পাঞ্জাবী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঞ্জাবি বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক,সাবেক যুগ্ম আহবায়ক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা তাঁতিদলের যুগ্ন আহবায়ক মাহমুদ মোস্তফা, কালিগঞ্জ উপজেলা মৎস্যজীবীদলের সাধারণ সম্পাদক সফিরউদ্দিন সবুজ,উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক নুর ইসলাম মিলন, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মিন্টু,সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, বিষ্ণুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন তাঁতিদলের আহবায়ক শেখ সাইদুর রহমান সাঈদ ও সদস্য সচিব ইকবাল মাহমুদ, যুগ্ন আহবায়ক রাসেল রানা,বিষ্ণুপুর ইউনিয়ন ১নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ফিরোজ হোসেন ঢালী, ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইউনিয়ন মৎস্যজীবীদলের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস আলী গাজী,তরুণ দল নেতা আশরাফুল ইসলাম গাজী, প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ১০০ জন গরিব অসহায় ব্যক্তির মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com