শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জিএম মামুন

প্রেস বিজ্ঞপ্তিঃ / ১৪৯ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
সাংবাদিক জিএম মামুন

 

বাংলাদেশের বৃহৎ মানবাধিকার সংস্থা “ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন (WHRO) এর কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক জিএম মামুন।

সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দুদলী গ্রামের জিএম সাকির আহমেদ বাবুলের ছেলে ও জাতীয় দৈনিক আমাদের দেশ ও গণ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।
মানবাধিকার সংস্থা ” ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আমিন মহাসচিব মোঃ আনিছুর রহমান স্বাক্ষরিত প্যাডে সহ-সম্পাদক হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশনের সহ সম্পাদক সাংবাদিক জিএম মামুন বলেন, আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট হতে হবে। মানবাধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যে “ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশনের পতাকাতলে আমি সমবেত হয়েছি। আমাদের এই মানবাধিকার সংস্থা সারা বাংলাদেশ এবং বহির্বিশ্বে নির্যাতিত , নিপীড়িত মানুষের পক্ষে কর্মকান্ড পরিচালনা ও সকল স্তরে মানবাধিকার লংঘনের বিরোদ্ধে পারিবারিক, সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তুলে মানবাধিকার বাস্তবায়ন, উন্নয়ন এবং অধিকার বঞ্চিত মানুষের মৌলিক, সামাজিক, পারিবারিক অধিকার সুরক্ষা প্রদান করে থাকে।

এছাড়া সরকার কৃর্তক দেওয়া নাগরিকদের সুযোগ সুবিধা প্রাপ্তির আইনগত সহায়তাদান ও সংরক্ষনের কাজে নিয়োজিত রয়েছে। আসুন সবাই যারযার অবস্থান থেকে সাধ্যমত মানবাধিকার রক্ষায় কাজ করি। প্রতিদিন অন্তত একটি হলেও ভালো কাজ করি। ভালো কাজের জন্য একে অপরকে উৎসাহিত করি।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com