শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত

শিমুল হোসেন,কালিগঞ্জ / ১৪৪ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
সভাপতি মনোনীত হয়েছেন এস এ এম আশিক

 

সাতক্ষীরা কালিগঞ্জের ঐতিহ্যবাহী ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক  কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি ও রংধনু কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য এস এ এম আশিক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি পরিধান মালা ২০২৪ এর বিধান ৬৪ এর উপবিধান (১)এর অধীন সদস্য সদস্যা সমন্বয়ে যশোর বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয়ের পরিদর্শক ড, মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত ৬ মাসের জন্য অ্যাডহক কমিটি অনুমোদন করে ১৬/৩/২০২৫ তারিখ বিদ্যালয়ে পত্র প্রেরণ করেন।

এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খায়রুল আলম,অভিভাবক সদস্য সৈয়দ আসলাম আলী এবং সদস্য সচিব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ইতিমধ্যে এস এম আশিক নিজস্ব অর্থায়নে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে পানির প্লান্ট,কম্পিউটার, জেনারেটর,ল্যাপটপ ফটোস্ট্যাট  মেশিন,ছাত্র-ছাত্রীদের পৃথকভাবে সাইকেল গ্যারেজ,বিদ্যালয়ের বিভিন্ন ভবনের জানালার গ্রিল নির্মাণ,শিক্ষার্থীদের নামাজের জায়গায় এবং অজু করার জায়গা নির্মাণ করে দেন। তাছাড়া শিক্ষার্থীদের শিক্ষা সফরে অনুদান,গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ প্রদান করে আসছেন।

তিনি সভাপতি হওয়ায় এলাকার সকল স্তরের অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী  এবং কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com