শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালীগঞ্জের নলতায় সামাদ হত্যা চেষ্টায় ব্যবহৃত ছুরি উদ্ধার

মামুন বিল্লাহ (কালিগঞ্জ সাতক্ষীরা): / ১৪৮ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
সামাদ হত্যা চেষ্টায় ব্যবহৃত ছুরি উদ্ধার

 

সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় সাইফুল ইসলাম ওরফে সামাদ (১৭) নামে এক শিশু কিশোরকে গলা কেটে জবাই করে হত্যা চেষ্টায় ব্যবহৃত ছুরি, বালিধারা ও বালি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে ঘটনার প্রধান আসামি আশরাফুল ইসলাম অমিত (২১) কে গ্রেফতার করে ঐ দিন রাত ৮ টায় অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে ইন্দ্রনগর গ্রামে অমিতের শয়নকক্ষ থেকে প্রথমে ছুরি ধার দেয়া বালিধারা ও বালি উদ্ধার করে।

 

পরে গতকাল শনিবার (১৫ মার্চ) দুপুরে আসামি অমিতের দেয়া তথ্যানুযায়ী দ্বিতীয় ধাপে অভিযান চালিয়ে ইন্দ্রনগর হুসাইনাবাদ জামে মসজিদের পাশের কবরস্থান থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক প্রদীপ সানা । এবিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক প্রদীপ কুমার সানার নেতৃত্বে মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম অমিতকে নিয়ে দুই ধাপে অভিযান চালিয়ে হত্যাচেষ্টায় ব্যবহৃত ধারালো একটি ছুরি, বালিধারা ও বালি উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য গত ১১ মার্চ রাত পৌনে ৭টার দিকে ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ শেষে বের হলে ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেক শেখের পুত্র সাইফুল ইসলাম ওরফে সামাদকে গলা কেটে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালায় একই গ্রামের কুখ্যাত ডাকাত রেজাউল পাড়ের পুত্র আশরাফুল ইসলাম অমিত ও অন্যান্য আসামিরা। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে আশরাফুল ইসলাম অমিত পালিয়ে যায়।

এ সময় রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলাম ওরফে সামাদকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আমাদের পিতা আব্দুল মালেক বাদী হয়ে গত ১৫ মার্চ কালিগঞ্জ থানায় একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করে । যার নং-৮, ।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com