রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে বাড়ির বারান্দায় জালে আগুন, ক্ষতি ৫ লাখ টাকা

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ: / ২৯ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার ৮–৯টি বেড়জালে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে জালগুলো সম্পূর্ণ পুড়ে গিয়ে প্রায় ৫–৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী শংকর সরকার। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ভাড়াশিমলা গ্রামে এ ঘটনা ঘটে। শংকর সরকার ওই গ্রামের মৃত পরিতোষ সরকারের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘেরে মাছ ধরার কাজে ব্যবহৃত ৮–৯টি বেড়জাল বাড়ির বারান্দায় রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা জালগুলোতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। একই সময়ে বাইরে থেকে ঘরের দরজা আটকে দেওয়ারও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় একই গ্রামের মৃত মান্দার মোড়লের ছেলে শোকর আলীকে অভিযুক্ত করেছেন শংকর সরকার ও তার পরিবারের সদস্যরা। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শোকর আলীর বক্তব্য পাওয়া যায়নি।

আগুনের বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত পানি দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। এতে ঘরের অন্যান্য মালামাল রক্ষা পেলেও বারান্দায় থাকা মাছ ধরার জালগুলো সম্পূর্ণ পুড়ে যায়। শংকর সরকারের দাবি, আগুনে তার প্রায় ৫–৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার পর বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুশান্ত কুমার ঘোষ বলেন, মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com