রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার সাজ্জাদুজ্জামান

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ: / ৪৭ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতনসহ একাধিক ধারায় দায়ের করা মামলায় সাজ্জাদুজ্জামান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সাজ্জাদুজ্জামান কালিগঞ্জ উপজেলার ঠেকরা গ্রামের মৃত মো. ওসমান গনির ছেলে। বর্তমানে তিনি পশ্চিম নারায়ণপুর এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ থানার মামলা নম্বর-০৩, তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০২৫)-এর ৯(খ) ধারাসহ দণ্ডবিধির ৩২৩, ৩০৭ ও ৫০৬ ধারায় দায়ের করা হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান বলেন,গ্রেপ্তারের পর মামলার কার্যক্রম শেষে শনিবার (৫ সেপ্টেম্বর) সাজ্জাদুজ্জামানকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার অভিযোগ ও গ্রেপ্তারের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com