রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে অসুস্থ গরু জবাই বন্ধের দাবিতে মানববন্ধন

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ: / ৩৯ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে হোগলা, কাশিমাড়িসহ বিভিন্ন স্থান থেকে মাংস এনে বিক্রি এবং অসুস্থ গরু জবাইয়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভুক্তভোগী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় মানববন্ধনে বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্ট, সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ গাইন, ইউনিয়ন জামায়াত নেতা মাওলানা আব্দুল সাতার আজাদী, বাজার কমিটি সেক্রেটারি নুর হোসেন, জামায়াত নেতা রেজাউল ইসলাম, আস ফারুক প্রমুখ। বক্তারা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করা, অসুস্থ গরু জবাই বন্ধ করা এবং ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

বাজার কমিটি কিংবা পরিষদের কাওকে দেখিয়ে পশু জবেহ করার দাবী জানানো হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com