রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ: / ৩৮ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়া শিমলা ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাড়া শিমলা ইউনিয়নের দাতপুর ইটভাটা সংলগ্ন সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী।

ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে এবং টিডিএইচের সহযোগিতায় ‘স্পিড কল’ প্রকল্পের আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধন কালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর প্রবীর নকরেক, ইউপি সদস্য আব্দুল খালেক, মহিলা ইউপি সদস্য আলেয়া খাতুন,ফেসিলেটেটর জেসমিন নাহার, মাস্টার কোর্স এস এম শাহাদাত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্রেকিং দ্য সাইলেন্সের কিশোর-কিশোরীরা।

কর্মসূচিতে অংশ গ্রহণ কারীরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com