রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আলিপুরে গ্রাম ডাক্তারদের সায়েন্টিফিক সেমিনার

মোমিনুর রহমান: / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি আলিপুর ইউনিয়ন শাখার গ্রাম ডাক্তারদের নিয়ে প্রাথমিক চিকিৎসার মান উন্নয়নে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৭ আগষ্ট সকাল ১০ টায় মাহমুদপুর বাজারে এই সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।

আলিপুর ইউনিয়ন শাখা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি গ্রাম ডাঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ অহিদুজ্জামান এর সঞ্চালনায় প্রাথমিক চিকিৎসার মান উন্নয়নে লক্ষ্য ঔষধের উপর দিকনির্দেশনা বক্তব্য রাখেন দি একমি ল্যাবঃ লিমিটেড এর এরিয়া ম্যানেজার মোঃ আশরাফুল মাখলুকাত, মেডিকেল প্রোমশন অফিসার সুরুজ আলী ও মেডিকেল প্রোমোশন অফিসার ইমরান হোসেন।

এসময় প্রধান অতিথি হিসাবে সাংগঠনিক বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আঃ গফফার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ এম এ হাসান, সাতক্ষীরা স্মাট মেডিকেল সেন্টার এর পরিচালক গ্রাম ডাঃ আব্দুল্লাহ আল মামুন ও সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ আকতারুল ইসলাম।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি গ্রাম ডাঃ নাসিরউদ্দিন ও প্রচার সম্পাদক গ্রাম ডাঃ সাকু, কুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি গ্রাম আলহাজ্ব ডাঃ শোকর আলী ও সহ-সভাপতি গ্রাম ডাঃ হাফিজুর রহমান হ্যাপি, ঘোনা ইউনিয়ন শাখা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি গ্রাম ডাঃ মুহিদ হোসেন ও সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ ফকরুল হাসান দিপু প্রমুখ।
সমিতির সাংগঠনিক বক্তব্য বলা হয়, যে সকল গ্রাম ডাক্তারদের ডিজিটাল মেম্বার শিপ সাটিফিকেট ও অনলাইন আইডি কার্ড এখনও গ্রহণ করে নাই, সেই সকল গ্রাম ডাক্তারদের মেম্বার শিপ সাটিফিকেট ও অনলাইন আইডি কার্ড গ্রহণ করার জন্য আহবান করা হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com